ঐতিহ্যবাহী ও আধুনিক আসবাব
ঐতিহ্যবাহী ও আধুনিক আসবাব
ঐতিহ্যবাহী আসবাব একটি সময়ের জীবনযাপন, সামাজিক সম্পর্ক, নান্দনিক রুচি ও কারিগরি দক্ষতার পরিচয় বহন করে। পিঁড়ি, জলচৌকি, পালঙ্ক, কাঠের সিন্দুক, বাক্স, তাক, চেয়ার, টেবিলসহ দেশীয় আসবাবের নকশা, উপকরণ, নির্মাণকৌশল, ব্যবহার ও ইতিহাস আমরা অনুসন্ধান করি।
একই সঙ্গে সমকালীন আসবাব নির্মাণে ঐতিহ্যবাহী উপকরণ, নির্মাণজ্ঞান ও নকশার নতুন প্রয়োগও আমাদের আগ্রহের ক্ষেত্র।
আমাদের লক্ষ্য শুধু পুরোনো আসবাব সংরক্ষণ নয়; এর সঙ্গে থাকা জ্ঞান, কারিগরি দক্ষতা, নকশার ভাষা ও সাংস্কৃতিক স্মৃতিকেও ভবিষ্যতের সঙ্গে যুক্ত করা।